শিরোনাম
◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ দিবস সামনে রেখে ব্যস্ত শাহবাগের ফুল ব্যবসায়ীরা

জাবের হোসেন: ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত শাহবাগের ফুল ব্যবসায়ীরা। সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহি:প্রকাশের বড় মাধ্যম ফুল। আর বছরের অন্য সময়ের তুলনায় ফুলের বিক্রি ও আমদানি দুটোই বেড়েছে এই বিশেষ দিবসকে সামনে রেখে। ব্যাপক বিক্রির আশায় আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছেন অনেকে। মাঝরাতে পুরো শহর ঘুমিয়ে গেলেও ব্যস্ততা কমেনা ফুল ব্যবসায়ীদের। রাতভর ফুলের রিং তৈরিতে ব্যস্ত এই দোকানিরা। ইন্ডিপেন্ডেন্ট টিভি

একদিন পরই পহেলা ফাল্গুন। তার পরদিন ভ্যালেন্টাইন ডে। দুদিনের উৎসবের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন জায়গা থেকে ফুল আমধানি করেছে ব্যবসায়ীরা। এমনকি ভারত থেকেও বেশ কিছু ফুল আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। ফুল ভেদে দামটাও বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

বিক্রেতারা বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়। এখন ফুলের মালা তৈরি করছি। এক এক ফুলের মালা বা ফুলের দাম এক এক রকম, যেমন গাঁদার মালা ১০-৫০ টাকা, দেশি-বিদেশি গোলাপ ১০-২০ টাকা, রজনীগন্ধা ৫-১৫ টাকা, অর্কিড ফুল ২০০ টাকা, বেলি ৮-১৫ টাকা, গন্ধরাজ ১০-২০ টাকা, জারবেরার মালা ১০ টাকা, গøারিডিলাক্স ১০-৩০ টাকা।

ফুল ব্যবসায়ী মোমিনুল ইসলাম জানান, ফুলের ব্যবসা সাধারণত সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার হয়ে থাকে। তবে বিশেষ দিবস ২১ ফেব্রæয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, নববর্ষ এসব দিবসে বেশি বিক্রি হয়। বেশি বিক্রি হলেও ভালবাসা দিবসে এ ব্যবসায় লাভ হয় বেশি ।

ভালবাসা দিবসে বেশি বিক্রি হয় গোলাপ ফুল। সারাদেশে কয়েক প্রকার গোলাপ থাকলেও লিংকন গোলাপের চাহিদা বেশি। বিশেষ দিনে সাধারণত হাইব্রিড গোলাপের দাম চড়া থাকে। সাধারনত একটি গোলাপ ৫ টাকা হারে বিক্রি হলেও পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে এক একটি গোলাপ সর্বনিম্ন ২০ থেকে ৩শ টাকা হারে বিক্রিয় হয়।  আর এদিনকে কেন্দ্র করে ফুলের চাহিদা পূরণে আগে থেকে চাষীদের অর্ডার দিয়ে দেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেশি হবে বলে আশা করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়