শিরোনাম
◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে কলকাতার ৩ ওয়েব ছবিতে বাংলাদেশের তারকারা

আবু সুফিয়ান রতন :  কলকাতার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ 'হইচই' ভালোবাসা দিবসে পাঁচটি ওয়েব ছবি প্রচার করবে। ওই ছবির মধ্যে তিনটিতেই অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনয়শিল্পীরা। ছবিতে বাংলাদেশের অভিনয়শিল্পীরা হলেন- জয়া আহসান, মাসুমা রহমান নাবিলা, জাকিয়া বারী মম, সিয়াম আহমেদ, রওনক হাসান ও আবুল হায়াত।

পাঁচ পরিচালকের পাঁচটি গল্পের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'পাঁচফোড়ন'। দুটি ওয়েব ছবি পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক।

'প্রেম ছাড়ানোর গোপন উপায়' শিরোনামের ওয়েব ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য্য এবং বিক্রম চ্যাটার্জিকেও দেখা যাবে। পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। পরিচালকের সঙ্গে এটি জয়া আহসানের প্রথম কাজ। আন্তন চেখভের প্রেমের ছোটগল্প থেকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, "দুনিয়াজুড়ে এখন ওয়েব ছবির জয়জয়কার। এরই ধারাবাহিকতায় কলকাতায় বেশ কয়েকটি ছবি নির্মিত হচ্ছে। 'প্রেম ছাড়ানোর গোপন উপায়' ছবির গল্পটি অসাধারণ। আর এতে অভিনয়ের অভিজ্ঞতাও ভালো ছিল। আশা করছি, আসছে ভালোবাসা দিবসে ওয়েব ছবিটি দর্শকের মন ভরাবে।"

সিয়াম বলেন, প্রথমবার কলকাতার ওয়েব ছবিতে অভিনয় করেছি। এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। বর্তমানে বেশ ভালো গল্পের ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। সে ধারাবাহিকতায় এ কাজটিতেও দর্শক বৈচিত্র্য খুঁজে পাবেন।

সিয়াম ও নাবিলা জুটি হয়ে অভিনয় করেছেন 'লিলিথ' ওয়েব ছবিতে। দীপঙ্কর দীপন পরিচালনা করেছেন এটি। ৪০০ বছরের পুরনো ঢাকা শহরের ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে হয়েছে 'লিলিথ'। এতে সিয়াম আহমেদ অভিনয় করেছেন একজন কমেডিয়ানের চরিত্রে। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নাবিলা।

এ ছাড়া তৌকীর আহমেদ নির্মাণ করেছেন 'বিরহ উত্তর' ওয়েব ছবিটি। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান ও আবুল হায়াত। প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ওয়েব সিরিজের কাহিনী।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন এই ওয়েব ছবিগুলো প্রচার করা হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়