শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ সালাহ’র অবিশ্বাস্য চ্যালেঞ্জ ভাইরাল! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি মোহাম্মদ সালাহ’র ফুটবল দক্ষতা নিয়ে করা পেপসির বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল। পেপসির একটি ক্যাম্পেইনে শুটের আগে ভিডিওটি করা হয়।

সালাহ’র স্ন্যাক-পিক শটটি টুইটারে পোস্ট করা হয়েছে ‘বিহাইন্ড দ্যা সিন’ নামে। যেখানে লেখা হয়েছে, লিভারপুলের ১১ নম্বর জার্সি পরিহিত সালাহ নির্দিষ্ট দুরত্ব থেকে একটি টায়ারের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের বলটি লক্ষ্যভেদ করবেন।

প্রথমেই ডিরেক্টরের ‘একশন’ বলার সাথে সাথে সালাহ বলটি টায়ারের ভিতর দিয়ে লক্ষ্যভেদ করলেন। দাঁড়িয়ে থাকা পাশের লোকটি অবাক হয়ে সালাহ’কে ব্রিলিয়ান্ট আখ্যা দিলেন।

এতেই সালাহ ক্ষান্ত হননি, তিনি বললেন ‘ওয়ান মোর’ এবং টায়ারের উপর একটি পেপসি ক্যান রেখে বলটি টায়ারের পাশ থেকে কোনরূপ মাটিতে না পেলেই পা দিয়ে এনে নির্দিষ্ট দুরত্ব থেকে আবারো শট করে পেপসি ক্যানটি লক্ষ্যভেদ করলেন। এতেই বুঝা যায় ফুটবলে কতটা দক্ষ তারা।

ভিডিওটি দেখুন...

  • সর্বশেষ
  • জনপ্রিয়