শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসজির জয়ের দিনে ইনজুরি শঙ্কায় কাভানি

স্পোর্টস ডেস্ক : এদিনসন কাভানির ইনজুরিতে নতুন চিন্তার ভাঁজ পড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ থমাস তুখেলের কপালে। আগের ম্যাচে ক্লাব লিওঁর বিপক্ষে হারের পর শনিবার লিগ ওয়ানের ম্যাচে বোর্দোর বিপক্ষে কাভানির একমাত্র গোলে জয়ে ফিরেছে পিএসজি। ঘরের মাঠে এই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে তুখেলের ছাত্ররা।

ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিকে বল জালে জড়ান কাভানি। এ নিয়ে চলতি লিগে ১৭টি গোল করলেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। যা চলতি লিগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে দলের হয়ে জয়সূচক গোলটি করলেও ইনজুরিতে পড়েছেন এই স্ট্রাইকার। এর মধ্যেই ইনজুরিতে পড়ে দলের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাই নতুন শঙ্কা তৈরি হয়েছে থমাস তুখেলের মধ্যে।

ম্যাচের পর পিএজজি কোচ বলেন, ‘কোনো ভালো খবর নয়। আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। ডাক্তার বলার আগে কিছু বলতে পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা, আমি জানি না।’

ইউনাইটেডের বিপক্ষে কাভানিকে পাওয়া না গেলে, তার পরিবর্তে দলে কে থাকবেন তা নিয়েও বেশ ভাবতে হচ্ছে পিএসজির এই কোচকে। তুখেল বলেন, ‘যদি তাকে না পাওয়া যায়, সেটা অবশ্যই বড় চিন্তার বিষয়। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সে যদি না ফিরতে পারে, তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ আমাদের দ্বিতীয় কোনো এডি (কাভানি) নেই, নেইমারও নেই।’

এ নিয়ে ২২ ম্যাচে ১৯ জয় ও দুই ড্র ও এক ম্যাচ হেরে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়