শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে পিকনিকের বাস থেকে প্রায় আড়াই লাখ পিস ইয়াবাসহ আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে একটি পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের সহ-পরিচালক স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিম।

র‍্যাব জানিয়েছে, নিউ ক্লাসিক পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে গত মঙ্গলবার যশোরের পীরগাছা থেকে টেকনাফ পিকনিক করতে আসে। বাসের আরোহিরা সেন্টমার্টিন হয়ে কক্সবাজার আসার পথে ১০ হাজার ইয়াবার ২৪টি প্যাকেট গাড়িতে তুলে নেয়। যাত্রীদের কাপড়ের ব্যাগের সঙ্গে কৌশলে এসব ইয়াবা আনা হয়।

র‍্যাব আরো জানায়, এ ঘটনায় গাড়ির মালিক আতিয়ার রহমান, তাঁর সহযোগী মাসুদ রানা, বাবলু, ইকবাল হোসেন, বাসচালক জুয়েল ও চালকের সহকারী সুমনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

র‍্যাবের সহ-পরিচালক স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, ‘মূলত পিকনিকের আড়ালে গাড়ির মালিক ইয়াবার ব্যবসা করেন। নতুন গাড়ি কেনার পর এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের কম টাকায় বেড়াতে নিয়ে আসেন আতিয়ার। তিনি যশোর থেকে বিমানে করে কক্সবাজার আসেন। ফেরার পথে নিজের বাসে করে ইয়াবা নিয়ে ফিরছিলেন।’

পিকনিকের বাসের যাত্রী কলিম উল্লাহ বলেন, ‘যশোর থেকে জনপ্রতি দেড় হাজার টাকায় তিনদিনের পিকনিকে আমাদের কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে নিয়ে আসা হয়। গাড়িটি বুধবার যশোর থেকে রওনা দেয়। শুক্রবার কক্সবাজার থেকে আমাদের টেকনাফ নিয়ে যায়। রাতে গাড়িতে করে টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে যশোর যাচ্ছিলাম। পথে র‍্যাব আটক করে ইয়াবা উদ্ধার করে। আমরা যাত্রীরা এ ব্যাপারে কিছু জানতাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়