শিরোনাম
◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ক্লাসের পড়া দিতে না পারায় মাদ্রাসা শিক্ষকের মারধরে সুমন মিয়া (১২) নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপনে সুমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার সহপাঠীরা। এর আগে, বুধবার দুপুরে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সুমন মিয়া উপজেলার উত্তর দলগ্রাম পাটোয়াটারী গ্রামের জোনাব আলীর ছেলে। সে শ্রীখাতা হাফিজিয়া মাদ্রাসার হেফজো শাখার ছাত্র।

আহত শিক্ষার্থীর সহপাঠী ও তার পরিবারের লোকজন জানায়, বুধবার ক্লাসে পড়া দিতে না পারায় সুমন মিয়াকে বেত দিয়ে বেধড়ক মারধর করে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল রশিদ। এ সময় অসুস্থ হলে তাকে চিকিৎসা না দিয়ে মাদ্রাসার কক্ষে আটকিয়ে রাখেন ওই শিক্ষক। বৃহস্পতিবার বিকেলে সুযোগ বুঝে সহপাঠীরা গোপনে সুমনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় বিচার চেয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থী সুমনের বাবা জোনাব আলী।

অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুল রশিদ জানান, পড়ায় অমনোযোগী হওয়ায় শাসন করতে গিয়ে একটু বেশি লেগেছে মাত্র। ছাত্রদের একটু শাসন না করলে পড়তে চায় না।

শ্রীখাতা হাফিজিয়ার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক আব্দুল মালেক জানান, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ