শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বউ-শাশুড়ির অপমানে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: বউ-শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নববিবাহিত এক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সাভারের নিজ বাসা থেকে রবিউল আলম (২১) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাগো নিউজ

রবিউল আলম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যায়নত ছিলেন। পরিবারের সঙ্গে সাভার পৌরসভার বাজার রোড এলাকায় বসবাস করতেন তিনি। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারে আর্থিক যোগান দিতেন রবিউল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ১৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

প্রতিবেশীরা জানিয়েছেন, সাভারের উত্তরপাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা খোকনের মেয়ে ইতি আক্তারের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রবিউলের। রবিউলের চেয়ে ইতির পরিবার আর্থিকভাবে অনেক স্বচ্ছল। রবিউল মেধাবী হওয়ায় তার সঙ্গে ইতির বিয়ে দেয় ইতির পরিবার। তবে বিয়ের পর রবিউল আরও বেশি আর্থিক সমস্যায় পড়ে যান।

ভাড়াবাসায় বসবাস করা রবিউল চলতি মাসের ভাড়া পরিশোধ করতে পারছিলেন না। উপায়ন্তর না দেখে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাওয়া একটি আংটি বন্ধক রেখে ঘরভাড়া পরিশোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিউলের স্ত্রী ইতি ও শাশুড়ি বৃহস্প্রতিবার সকালে রবিউলকে উপহাস করে অপমান করেন।

রবিউলের স্বজনরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে রবিউলসহ তার গোটা পরিবারকে দারিদ্র্যতার জন্য উপহাস করতেন তার স্ত্রী ও শাশুড়ি। অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেঁচে নেন রবিউল। এর বিচার হওয়ার দরকার।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী ও শাশুড়ির অপমানে এ ধরনের আত্মহত্যা খুবই দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়