শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার অবস্থা শেখ হাসিনার মত বললেন প্রণব মুখোপাধ্যায়

খালিদ আহমেদ : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার দুঃখের মিল রয়েছে । শেখ হাসিনার মত তিনিও সময় পান না বই মেলা ঘুরে ঘুরে দেখার । বৃহস্পতিবার ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লিটারেচার ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে এভাবে মনের ভাব ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয়জন প্রণব মুখোপাধ্যায় । সূত্র- কোলকাতা নিউজ ২৪

ভারতরত্ন সম্মান প্রাপ্তির জন্য বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানাল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক সমরেশ মজুমদার এবং দশটি দেশের দশজন অতিথি-সাহিত্যিক।

অনুষ্ঠানে প্রণববাবু বলেন, কিছুদিন আগে ৮৪ বছর কমপ্লিট করেছি। এখনও সুস্থ আছি। প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি পাওয়ার পরে হিসেব করে দেখেছি গত দেড় বছরে প্রায় দু’লক্ষ তেষট্টি হাজার কিলোমিটার ঘুরেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ভারতবর্ষের বাইরে একটি দেশেই গিয়েছি সেটা বাংলাদেশ। চট্টগ্রাম গিয়েছিলাম। কবি শঙ্খ ঘোষ এবার বাংলাদেশ বইমেলা উদ্বোধন করেছেন। সেদিন একটা লেখায় পড়ছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তার সঙ্গে আমার দুঃখের মিল রয়েছে। তিনি আক্ষেপ করে বলেছেন ‘এখন আর পারি না। সময় পাই না। নানা বাঁধা। কিন্তু মনটা চলে যায় ছোটবেলার দিকে, বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর দিকে। যখন সকাল থেকে সন্ধে পর্যন্ত বইমেলায় ঘুরতাম। পাতা উলটে দেখতাম। সারাটা দিন বইমেলায় ঘুরতাম।’

এভাবেই প্রণববাবু তার আবেগ ছড়িয়ে দিলেন বইমেলায়। তিনি বলেন, সরকারি কাজে আটকে না গেলে আমার মনে পড়ে না, এমন কোনও বইমেলা হয়নি যে আমি আসিনি। শুধুমাত্র কোনও অনুষ্ঠানে যোগ দিতে নয়, বইমেলার আনন্দে অংশ নিতেই আমি বইমেলায় আসতাম৷

অনুষ্ঠানের স্বাগত ভাষণে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “মাননীয় প্রণব মুখোপাধ্যায় শুধু আজ নয়, গত চল্লিশ বছর ধরে কলকাতা বইমেলার আপনজন। সত্তর দশকের শেষ থেকে যখনই একটু সময় পেয়েছেন, চলে এসেছেন বইমেলায়। ঘুরেছেন বিভিন্ন স্টলে। সেইসব ছবি আমাদের কাছে সম্পদ হয়ে আছে।

  • সর্বশেষ