শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টা্ইগারদের জন্য নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে: রোডস

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অংশ। মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান সহ ৮ জন ক্রিকেটার প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন।

এছাড়া প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট দলের সাথে রয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকা ছাড়েন তারা।
নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের থেকে ভিন্ন। তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেই দেশ ছেড়েছেন। বিপিএলের ম্যাচ থাকায় দলে বাকি ক্রিকেটাররা আগামী ৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে যাবেন।স্টিভ রোডসদেশ ছাড়ার আগে বিমানবন্দের স্টিভ রোডস জানিয়েছেন কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তবে টেস্ট সিরিজটা কঠিন পরীক্ষায় পড়তে হবে। রোডস বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে পারফর্ম করাটা কঠিন।’

সাবিবর রহমানও মানছেন ব্যাটসম্যানদের জন্য সিরিজটা কঠিন হবে। তবে নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার কথা জানান তিনি। সব্বির বলেন, ‘চেষ্টা করবো ভাল কিছু করার। এটা আমার জন্য দ্বিতীয় সুযোগ। দলের প্রয়োজনে যেকোন পজিশনে খেলতে চেষ্টা করবো। দুবাইয়ে ওদের সাথে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভাল খেলতে পারবো।’

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির ভাল সুযোগ পাচ্ছে টাইগারা। তবে প্রস্তুতি কেমন হবে তা সময়ই বলে দেবে।

আগামী ১৩ ফেব্রুয়াারি প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

  • সর্বশেষ