শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে নিয়ে মিশরীয় লেখকের বই, বাংলা অনুবাদ বইমেলায়

কামরুল হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিশরের সাংবাদিক ও লেখক মোহসেন আল আরিশি’র আরবী ভাষায় লিখিত ‘হাসিনা : হাকাইক ওয়া আসাতি’ বইটি বাংলা অনুবাদ করেছে বাংলা একাডেমি। ‘শেখ হাসিনা : যে রূপকথা শুধু রূপকথা নয়’ নামে বইটি অমর একুশের বইমেলা গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বাসস।

বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমদ জানান, বইটি অনুবাদ করেছেন বাংলা একাডেমির অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের উপ-পরিচালক ইসফানদিয়র আরিওন। সুদৃশ্য প্রচ্ছদে ২৯৬ পৃষ্ঠার গত ১ ফেব্রুয়ারি বইটি প্রকাশ পেয়েছে। গ্রন্থমেলা উদ্বোধনীর পর স্বহস্তে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনাকে নিয়ে আরবি ভাষায় এটিই প্রথম গ্রন্থ। এতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পূর্বাপর রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়নের ইতিহাস বর্ণিত ও বিশ্লেষিত হয়েছে।

বইটির লেখক মোহসেন আল আরিশি মুখবন্ধে লিখেছেন, শেখ হাসিনার জীবন বিস্ময়কর ও বন্ধুর ঘটনাবলীতে পরিপূর্ণ। এসব ঘটনাবলী হৃদয়বিদারক ও নিদারুণ, মনের ওপর চিরস্থায়ী দাগ কেটে যায়।

বইটির প্রকাশক হচ্ছেন বাংলা একাডেমির অনুবাদ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন সালেহ আল বোরস। মূল্য ছয়শত টাকা। বাংলা একাডেমিতে অমর একুশের গ্রন্থমেলায় বাংলা একাডেমির পাঁচটি প্যাভিলিয়ন ও স্টলে বইটি শতকরা ২৫ ভাগ কমিশনে বিক্রি করা হচ্ছে। সম্পাদনা : ওমর ফারুক ও সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়