শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকার মূর্তি চুরি করে বিপাকে চোর !

ডেস্ক রিপোর্ট : কোটি টাকার হিরা আছে এক মূর্তিতে! কিন্তু মূর্তিটির ওজন হাজার কেজির ওপরে। তবে কোটি টাকার লোভ সামলাতে পারেনি চোরের দল ! অতি লোভে পড়ে এক রাতেই মন্দির থেকে চুরি করে ‘নন্দী মূর্তি’। এরপর হিরার জন্য ভাঙতে থাকতে ওই মূর্তি।

কিন্তু হিরার কোন চিহ্ন পায়নি ৪০০ বছরের পুরানো ওই মূর্তি থেকে। এরপর বিপাকে পড়ে চোরের দল। এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের রামচন্দ্রপুরমের অগস্তেশ্বর স্বামী মন্দিরে। দেশটির পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি মূর্তি চুরি হওয়ার অভিযোগ তাদের কাছে আসে মন্দির কর্তৃপক্ষ থেকে।

এমন খবরের পর দেশটির পুলিশ অভিযানে নামে, শুরু করে তদন্ত। এখনও পর্যন্ত ১৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।পুলিশ আরও জানায়, ওই মূর্তির ভিতরে কোটি টাকার হিরা আছে এমন একটা গুজব রটে। এরপরই একদল পুলিশ মূর্তিটি চুরি করে।

  • সর্বশেষ