শিরোনাম
◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

স্পোর্টস ডেস্ক : গত আইপিএলের সময়ই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির দূরত্ব বাড়ার খবর প্রকাশ্যে আসে। সেই দূরত্ব নাকি আরও বৃদ্ধি পেয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির শেয়ার ভাগাভাগি নিয়ে দু’পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আইপিএলের প্রথম বছর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের সঙ্গে রয়েছেন ধোনি। দলের সফলতম অধিনায়কও তিনি। চেন্নাইয়ের হয়ে আইপিএলে সবচেয়ে ম্যাচ খেলা, সবচেয়ে বেশি রান করার রেকর্ড তাঁর ঝুলিতে। ক্রিকেটজীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া ধোনি চান চেন্নাইয়ের সঙ্গেই যুক্ত থাকতে। অবসরের পর দলের অংশীদার হয়ে থাকতে চান তিনি।

চেন্নাই কর্তৃপক্ষের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ধোনি দলের অংশীদারিত্ব কেনার প্রস্তাব দিয়েছিলেন। চেন্নাইয়ের ২৫ শতাংশ শেয়ার কিনতে চান তিনি। কিন্তু শেয়ার কেনার জন্য ধোনির দেওয়া শর্ত পছন্দ হয়নি চেন্নাই কর্তৃপক্ষের। --- আনন্দবাজার

তা ছাড়া চেন্নাই কর্তৃপক্ষ ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতেও রাজি নন। তাঁরা ধোনিকে দলের তিন শতাংশ মালিকানা বিক্রি করতে চান। দু’পক্ষের দরাদরির পর ধোনি ২০ শতাংশের প্রস্তাব দেন। চেন্নাই চার শতাংশ বিক্রি করতে রাজি হয়। তাতেও সমঝোতা না হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। তৃতীয় বার ধোনি ১৮ শতাংশে নামতে রাজি হন। কিন্তু চেন্নাই কর্তৃপক্ষ ৫.৫ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে রাজি নন।

ওই ব্যক্তি বলেছেন, ‘ধোনি সিএসকের অংশীদারি চেয়েছিলেন। বিনামূল্যে শেয়ার চাননি। কিনেই নিতে চেয়েছিলেন। কিন্তু চেন্নাই কর্তৃপক্ষের অন্য কোনও পরিকল্পনা রয়েছে। ’’ তিনি জানিয়েছেন, দু’পক্ষের দর কষাকষির পুরোটাই হয়েছে মৌখিক ভাবে। লিখিত কোনও প্রস্তাব ধোনি বা চেন্নাই কর্তৃপক্ষ দেননি। কিন্তু সহমত হয়নি।

এই মুহূর্তে ধোনি চেন্নাইয়ের হয়ে খেলেন ঘরোয়া ক্রিকেটার হিসাবে। ২০২৫ সালে আইপিএলের মহানিলামে ৪ কোটি টাকায় ধোনিকে ধরে রাখেন চেন্নাই কর্তৃপক্ষ। যদিও চোটের জন্য তার পর থেকে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি ধোনি। গত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি মাহি।

  • সর্বশেষ