শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ আজ শুরু

সমীরণ রায় : সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম দেয়া শুরু হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এবার দেশের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ রোববার। ওই দিন দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য দিন ১৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ