শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০১:৫৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লর্ডসে তামিমের নতুন সম্মান, এমসিসির আজীবন সদস্যপদ লাভ

একসময় ব্যাট হাতে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল। প্রায় ১৬ বছর পর সেই ঐতিহাসিক মাঠেই পেলেন আরও একটি বিশেষ সম্মান। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানী সদস্যপদ লাভ করেছেন।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ক্রিকেটের আইন সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেরও মালিক এই ক্লাব।

এমসিসির তথ্য অনুযায়ী, তামিম বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে এই মর্যাদাপূর্ণ সদস্যপদ পেলেন। এর আগে ২০০৩ সালে সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং ২০২৩ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই স্বীকৃতি অর্জন করেছিলেন।

এবার তামিমের সঙ্গে আজীবন সম্মানী সদস্যপদ পেয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ড নারী ক্রিকেটের দুই কিংবদন্তি সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মেলানি জোন্স।

advertisement

২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডসে দারুণ এক সেঞ্চুরি করে তামিম নিজের নাম তুলে নিয়েছিলেন অনার্স বোর্ডে। একই সফরে ওল্ড ট্র্যাফোর্ডেও করেছিলেন শতক। সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রকাশনা 'উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক'-এর বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হন তিনি।

নতুন পাঁচ আজীবন সম্মানী সদস্যকে অভিনন্দন জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।

 

  • সর্বশেষ