শিরোনাম
◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিতভাবে বিশ্ব ইজতেমা হবে, তত্ত্বাবধান করবে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টঙ্গীর তুরাগ নদের তীরে নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ ব্যাপারে তাবলিগ জামাতের নেতারা সবাই সম্মত হয়েছেন। প্রশাসনের তত্ত্বাবধানেই বিশ্ব ইজতেমার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা, ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ভিসার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার ও গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠ পরিষ্কার এবং যাবতীয় ইউটিলিটিজের ব্যবস্থা করা হবে। তবে, ইজতেমার বাকি কাজ কীভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু মতবিরোধ ছিল। তারা ঐকমত্য হয়ে আমাদের কাছে এসেছিলেন। তারপর তাদের মতামত নিয়ে ইজতেমার সিদ্ধান্ত হয়। আগামী ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তা ঠিক আছে।’

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, দুই পক্ষ ঐক্যবদ্ধভাবে ইজতেমায় শরিক হবে। এখন আমাদের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে ইজতেমায় যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থা করা।

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ