শিরোনাম
◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে দেশিদের থেকে বিদেশিদের এগিয়ে রাখছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঘরোয়া আয়োজনে সবচেয়ে জনপ্রিয় টুনার্মেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পার্শ্ববর্তী দেশ ভারতে আইপিএলের দারুণ কার্যকারিতা দেখে বিসিবি বিপিএলের প্রচলন ঘটায়। যদিও আইপিএল থেকে ভারত যতটা লাভবান হচ্ছে বিসিবি ঐ তুলনায় অর্থকড়ি ছাড়া আর কিছুই পাচ্ছে না বিপিএল থেকে। হ্যাঁ, বলা হচ্ছে নতুন ক্রিকেটারের উঠে আসার কথাই।

প্রতি বছর বিপিএলের জমজমাট মঞ্চ মাতিয়ে যান বিদেশি ক্রিকেটাররা, আর দেশের তারকা ক্রিকেটারদের অনেকেও থেকে যান আড়ালে। বিগত পাঁচটি বিপিএল ও চলমান ষষ্ঠ বিপিএলের লিগ পর্ব শেষে এমন দৃশ্যই শুধু চোখে পড়েছে। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ও বিপিএলে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন দেশি ক্রিকেটারদের অপেক্ষাকৃত অত্যাধিক নিষ্ক্রিয়তার কারণ।

গত শনিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের ওপর চাপ প্রয়োগ করেও কোনো লাভ নেই। এক বছর পর পর বিপিএল আসে, এই টুর্নামেন্টটা সহজও না।’

ঢাকার মন্থর উইকেটে বিপিএল কতটা কার্যকর, সেই প্রশ্ন রেখে গেল মাশরাফির ভাষ্যও, ‘বিশেষ করে ঢাকায় যেহেতু সবচেয়ে বেশি খেলা হয় সেহেতু ঢাকার উইকেটে অনেক চ্যালেঞ্জ থাকে ব্যাটসম্যানদের। আমি কখনই দেখি না কাজটা সহজ।’

শুধু তা-ই নয়, আছে বিদেশি ক্রিকেটার-প্রীতির অভিযোগও। জয়ের খোঁজে থাকা ফ্র্যাঞ্চাইজিরা স্বভাবতই বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেয়। এতে স্থানীয় তারকারাও অনেক সময় থেকে যান সাজঘরে, একাদশের বাইরের খেলোয়াড় হিসেবে। মাশরাফি বলেন, ‘স্থানীয় ক্রিকেটাররা যদি বেশি সুযোগ পায়, যদি আরও একটা টি-২০ ফরম্যাটে টুর্নামেন্ট হয়, তাহলে তরুণরা সুযোগ পাবে। তখন ওরা আরও বেশি আত্মবিশ্বাসী হবে।’

এরও অবশ্য একটি সমাধান আছে! দেশি ক্রিকেটারদের সামর্থ্য বিদেশি ক্রিকেটারদের মত হলেই তো আর বিদেশিদের দিকে হাত বাড়াবে না দলগুলো! মাশরাফি মনে করেন, বিদেশি ক্রিকেটাররা এই ফরম্যাটে বাংলাদেশি ক্রিকেটারদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বলেই এগিয়ে থাকেন তারা। ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন,

‘আমাদের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশিদের পার্থক্য যদি দেখেন, বিদেশিরা অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা যখন একটা জিনিস করে আত্মবিশ্বাস নিয়েই করে। পার্থক্য কিন্তু এতটুকুই। হয়তো তাদের ছয় দেখলে মনে হয় আমাদের ছয় থেকে অনেক দূরে বল যাচ্ছে। কিন্তু ছয় তো ছয়ই।’

‘কিন্তু ওই যে এক্সিকিউট করার মেন্টালস্ট্রেন্থে কাজ করার জায়গা আছে। তরুণরা যদি আরেকটু খেলার সুযোগ পায় তাহলে বেশ কিছু টি-২০ প্লেয়ার বের হওয়ার সুযোগ আছে।’- বলেন মাশরাফি।

  • সর্বশেষ