শিরোনাম
◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও) ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮১৭ জনের যাচাই বাকি, ১ অক্টোবরের পর চূড়ান্ত সিদ্ধান্ত ◈ রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড ◈ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় ◈ রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে বদলেছে ইলিশের পথ, কমছে উৎপাদন ও বাড়ছে ডুবোচর-নাব্য সংকট ◈ মালয়েশিয়ায় পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১ ◈ চট্টগ্রাম বন্দরে ‘অন্যের নামে’ আমদানি, চালানে মিলল ৮ টনের বেশি তামাক ও সন্দেহজনক গুঁড়া ◈ ভারত ভ্রমণে বাংলাদেশিদের ঢল, আগস্টে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ ◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি করতে গিয়ে ৫ ভুয়া পুলিশ আটক

নিউজ ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাটে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি ব্রিজের ঢাল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন, গোসাইরহাট উপজেলার সেনপট্টি গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে মো. সেলিম সরদার (৩৫), আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), টেংরা গ্রামের শফিজদ্দিন মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০), দাশের জঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫) ও মহেস্বর পট্টি গ্রামের মিয়া চাঁন রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোসাইরহাট পট্টি ব্রিজের ঢালে স্থানীয় মাছ ব্যবসায়ীরা ভ্যানে মাছ ওঠাচ্ছিলেন। এমন সময় গোসাইরহাট থানার পুলিশ পরিচয়ে পাঁচজন মাছগুলো আটক করে। পরে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন মাছ ব্যবসায়ী ইদ্রিস আলী প্রধান গোসাইরহাট থানায় ফোন দেন। তাৎক্ষণিক গোসাইরহাট থানা পুলিশের একটি দল ওই পাঁচ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন এরা। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ