শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১২ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ কাপের সেমিতে বছরের প্রথম এল ক্লাসিকো

রাকিব উদ্দীন : ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রের ফাইনালের পর এ বছর সেমিফাইনালে আবারো দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ কাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনারে বার্সেলোনা ৬-৩ ব্যবধানে সেভিয়াকে এবং রিয়াল মাদ্রিদ ৭-৩ গোলে জিরোনাকে পরাজিত করে সেমিতে ওঠার পরই আলোচনায় ছিল সেমিতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের এ দুটি ক্লাব। তারপরও যদি কিন্তুর কথা ছিল। অবশেষে সব যদি কিন্তুকে উড়িয়ে দিয়ে কোপা দেল রের সেমিতেই দেখা যাবে বার্সা-রিয়াল দ্বৈরথের।

গত শুক্রবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়। এতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে ওঠে রিয়ালের নাম। আর এতেই উন্মোচিত হয় এ বছরের প্রথম এল ক্লাসিকোর সময়। অন্য সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল বেটিস। কোপা দেল রে’র দুই পর্বের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ও ২৭ ফেব্রুয়ারি। ৬ তারিখ প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ২৭ তারিখ দ্বিতীয় লেগে বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

পরিসংখ্যানে কোপা দেল রে টুর্নামেন্টে দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ৩৩ বার। এর মধ্যে ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ১৪ ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে। এল ক্লাসিকো পরিসংখ্যানে এ পর্যন্ত ২৩৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৯৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ৯৩টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৫০টি ম্যাচ হয়েছে ড্র।
লা লিগায় ১৭৭টি ম্যাচে মুখোমুখি হয়ে ৭২টি ম্যাচে রিয়াল ও ৭১টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৩৪টি ম্যাচ। কোপা দি লা লিগায় ৬টি ম্যাচে মুখোমুখি হয়ে দুটি ম্যাচে বার্সেলোনা জয়ী হলেও একটিতেও জয় পায়নি গ্যালাকটিকোরা। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।স্প্যানিশ সুপার কাপে ১৪টি ম্যাচে মুখোমুখি হয়ে ৮টি ম্যাচে রিয়াল ও ৪টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ২টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে ৮টি ম্যাচে মুখোমুখি হয়ে ৩টি ম্যাচে রিয়াল ও ২টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।

তবে ২৩৮টি ম্যাচ ছাড়াও প্রীতি ম্যাচে আরও ৩৪ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেখানে রিয়াল মাদ্রিদ ৪টি ম্যাচে জয় পেলেও বার্সেলোনা জয় পেয়েছে ২০টি ম্যাচে। বাকি ১০টি ম্যাচে কোনও ফলাফল হয়নি।

  • সর্বশেষ