শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন দেশীয় পাটপণ্যে আগ্রহ দর্শনার্থীদের

জাবের হোসেন : ‘বাংলার পাট বিশ্বমাত’ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দেয়ালে এই স্লোগান সাঁটানো একটি প্যাভিলিয়ন, নজর কাড়ছে দর্শনার্থীদের। এই প্যাভিলিয়ন রয়েছে দেশিয় পাটপণ্য। দেশের প্রতি ভালোবাসা আর ব্যবহার উপযোগিতা, এই দুইয়ে মিলেই চলছে দৃষ্টিনন্দন এসব পণ্যের কেনাবেচা। বেশ আগ্রহ নিয়েই প্যাভিলিয়নে ভেতরে আসছেন ক্রেতারা। ছিমছাম পরিপাটি ছোট ছোট স্টলে নিজেদের পণ্য সাজিয়ে বসেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা। (সময় টিভি)

যেখানে মিলছে নানা কাজে ব্যবহার উপযোগী ব্যাগ, পার্স, জুটের তৈরি ওড়না-চাদর, জুতো, টেবিল-ডাইনিং, ফ্লোরম্যাট ও খেলনা সামগ্রী। আছে ঘর ও অঙ্গসজ্জার অলংকারও। প্রচারণা বাড়াতে অনেক প্রতিষ্ঠান দিচ্ছে মূল্যছাড়। তবে, ক্রেতার আস্থা ধরে রাখতে গুণগত মান বাড়ানোর পরামর্শ দর্শনার্থীদের।

দর্শনার্থীরা দেশের প্রতি ভালোবাসা থেকেই এসব পণ্য কিনছেন। তবে কেনার আগে বারবারই দেখে নিচ্ছেন পছন্দের পণ্যটি কতটা মানানসই। সেই সঙ্গে দামে আরো ছাড় চান তারা। দর্শনার্থীরা বলেন, পাটের পণ্যের মধ্যে পুতুল, ব্যাগ আকর্ষণীয়। তবে এই পণ্য আরেকটু ডিজাইনের দিক থেকে উন্নত করা প্রয়োজন। তারা জানান, পাট পণের দাম একটু বেশি, আরেকটু কম হলে অনেক বিক্রি হত।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার-জেডিপিসি'র এই প্যাভিলিয়নের বিক্রেতারা জানালেন, দু'একটি ছাড়া সব স্টলেই বেচাকেনা চলছে প্রত্যাশা মতো। মেলার শেষ দিকে বিক্রি বাড়বে বলেও আশা তাদের। বিক্রেতা জানান, পাট পণ্যের মধ্যে ব্যাগ বেশি বিক্রি হচ্ছে। আমরা সবসময় পণ্যগুলো বাইরে রপ্তানি করে থাকি, এবার মেলায় তুলে দেখছি দেশে কেমন বিক্রি হচ্ছে। বিক্রি ভাল হচ্ছে, দামও কম আছে। দেশে-বিদেশে পাটজাত পণ্যের বাজার সস্প্রসারণে সরকারকে গবেষণার পরিসর বাড়ানোর পরামর্শ ক্রেতা-দর্শনার্থীদের।

  • সর্বশেষ