শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে : নসরুল হামিদ

স্বপ্না চক্রবর্তী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ছাত্রদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করা উচিত। শ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আদর্শবান হয়ে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করতে হবে।

বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘১২তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৯’ এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান চর্চা আমাদের ব্যবহারিক জ্ঞানকে শাণিত করে। এর চর্চা ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।

তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, স্ক্রাপ বুক ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়ার্ড, আইকিউ টেষ্ট, সাইন্সফিকশন লিখন, কুইজ, সুডোকু প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, প্রোগ্রামিং কনটেষ্ট, রোবোটিক ওয়ার্কশপসহ চস, গেইমিং ও এলএফআর প্রতিযেগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রুয়ারী বিকালে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী এ সময় বলেন, বাস্তব ভিত্তিক প্রকল্প নিয়ে পাইলট প্রকল্প নেয়া যেতে পারে। সময় মতো প্রয়োজনীয় অর্থ সংকুলান করা হবে।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল করিম খান।

  • সর্বশেষ