শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আ.লীগ অফিস ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে অবস্থিত ওই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

গ্রেতারকৃতরা হলেন, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে সাজেদুল ইসলাম সাজে (৪২), একই এলাকার খোদাবাগ গ্রামের আনছার আলীর ছেলে আমজাদ হোসেন (৩০) ও সাদেক নগরের ময়েন উদ্দিনের ছেলে মিঠু মিয়া (৩৫)।

মামলার বর্ণনা দিয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান আলী জানান, উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা মোড়ে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড সাঁটানো ছিল। সোমবার সন্ধ্যায় সেই বিলবোর্ডটি সড়িয়ে ফেলে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র ছবি সাঁটায় বিএনপি'র নেতাকর্মীরা।

এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মাঝে বাক বিতন্ডা হয়। এর জের ধরে কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হুকুমে আসামীরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে টিভিসহ আসবাবপত্র ভাংচুর করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় সন্দেহজনক ভাবে তাৎক্ষনিক দুইজন ও পরে আরো একজনকে আটক করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগে এক লাখ টাকা ক্ষতি উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু। আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি রায়হান আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়