শিরোনাম
◈ বিয়েতে গুরুত্ব হারাচ্ছে স্বর্ণ, বদলে যাচ্ছে ভালোবাসা প্রকাশের ধরনও! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য-নিরাপত্তায় কেলেঙ্কারির পরও ফেসবুকের আয় বেড়েছে, পেয়েছে বেশি ইউজার

মারুফুল আলম : ক্ষতিকর কন্টেন্ট ছড়ানো এবং তথ্যের গোপনীয়তা রক্ষা না করা সংক্রান্ত কেলেঙ্কারি সত্তে¡ও গতবছর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফেসবুক বর্জন করতে মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সংস্থা নানা প্রচারণা চালালেও উল্টো বেড়েছে ফেসবুকের আয়। বিবিসি বাংলা।

সামাজিক মাধ্যমের জনপ্রিয় এই সংস্থাটি জানিয়েছে, মাসে অন্তত একবার লগ ইন করা মানুষের সংখ্যা বেড়েছে ৯%। নানা কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় ফেসবুকে বিজ্ঞাপনদাতারা নিরুৎসাহিত হবেনÑএমন আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে। গত বছরটিতে ফেসবুকের বার্ষিক আয় বেড়েছে প্রায় ৩০%। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন সংস্থাটি ‘বৃহৎ সামাজিক বিষয়গুলোতে জোর দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক ধারায় পরিবর্তন এনেছে।’ গত জুলাইয়ের পর থেকেই ফেসবুকের শেয়ারের মূল্য প্রায় এক তৃতীয়াংশ কমে যায়।

সেসময়ে প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়; তখন আগের দুই বছরের মধ্যে সবচেয়ে কম আয় ছিল ফেসবুকের। তবে শেষপর্যন্ত তারা ৯% বেশি আয় করেছে এমন একটা বছরে, যখন ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ফাঁসের পর তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল।
ফেসবুক ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। এই তথ্য ফাঁস হলে আলোড়ন শুরু হয়।

এরই প্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বীকার করেছিলেন তারা ভুল করেছেন। ফেসবুকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রæতি দিয়েছিলেন ফেসবুক প্রধান। কিন্তু গ্রাহকের অজ্ঞাতে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশে তাদের তথ্য ব্যবহার করার এই খবর রটে গেলে, ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে ব্রিটিশ সংসদে তলব করা হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ বিষয়ে তাদের ‘ভুল হয়েছিলো’ স্বীকার করেন এবং গ্রাহকদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাবার এই ঘটনাটিকে গ্রাহকদের সঙ্গে বিশ্বাসভঙ্গ করার সামিল বলে মন্তব্য করেছিলেন। তারপরও ২০১৮ সালে ফেসবুকের মোট মুনাফা ছিল ২২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ২০১৭ সালের চেয়ে ৩৯% বেশি। ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে; তবে যুক্তরাষ্ট্র আর কানাডায় ব্যবহারকারী সংখ্যা একইরকম আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়