শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুভেন্টাসকে উড়িয়ে ইতালিয়ান কাপের সেমিতে আতালান্টা

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান কাপে ঘরের মাঠে বুধবার রাতের ম্যাচটিতে ৩-০ গোলে জিতে আতালান্টা। আর এরই সাথে ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে জুভেন্টাসের। টানা চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে আতালান্টা।

ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত আতালান্টার বিপক্ষে প্রথমার্ধে শিরোপাধারীদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৩৭তম মিনিটে জোয়াও কানসেলোর ভুলে বল পেয়ে খানিকটা এগিয়ে ডি-বক্সের মুখ থেকে ডান পায়ের জোরালো শটে আতালান্টাকে এগিয়ে দেন বেলজিয়ামের ডিফেন্ডার টিমোথি। দুই মিনিটের ব্যবধানে ৩৯তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে দুজনকে কাটিয়ে বুলেট শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান সাপাতা। দ্বিতীয় গোল খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন জুভেন্টাস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি জুভেন্টাস। ৮৬তম মিনিটে ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিওর দুর্বল ব্যাকপাসে বল ধরে গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে কাটিয়ে ফাঁকা জালে পাঠান দুর্দান্ত ফর্মে থাকা সাপাতা। তাতেই থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়