শিরোনাম
◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জ সার কারখানায় সিঙ্কগ্যাস কম্প্রেসারে আগুন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বুধবার বিকেলে অ্যামোনিয়া প্লান্টের সিঙ্কগ্যাস কম্প্রেসারে আগুন লেগেছে। কারখানার নিজস্ব দমকল বাহিনী ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ ফায়ার সাভিসের সাব-স্টেশন অফিসার মো. আওসাদ মিয়া জানান, বর্তমানে কারখানার আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অ্যমোনিয়া প্লান্টের সিঙ্কগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রা ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আশুগঞ্জ সার কারখানার জিএম (প্রশাসন) এটিএম বাক্কী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়