শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত দূতাবাসে হামলার ঘটনায় ১৫৮ বাংলাদেশির মুক্তি

কুয়েতে চার শতাধিক বাংলাদেশি দেশটির লেসকো নামের একটি কোম্পানিতে গত তিন মাস ধরে বেতন ও কাজ করার বৈধ কাগজপত্র না পাওয়ার অসন্তসের জেরধরে বাংলাদেশ দূতাবাস ভাংচুর করে। ঘটনার সময় কুয়েত পুলিশ বিক্ষুব্ধদের আটক। দূতাবাস আটক কৃতদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে এ ঘটনায় ১৫৮ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে কুয়েত সরকার। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলছে, এ ছাড়া আটক ৮২ জনের মধ্যে ৫১ জনের বিরুদ্ধে সরাসরি দূতাবাসে হামলা ও ভাংচুরের প্রামাণ পাওয়ায় তাদের আটক রাখা হয়েছে। অপর ৩১ জনের বিরুদ্ধে আগ থেকেই বিভিন্ন মামলা থাকায় তাদের মুক্তি দেয়া হয়নি। তবে, তাদের মুক্তির বিষয়েও দূতাবাস জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। লেসকো কোম্পানির মালিককে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ডেকে পাঠানো হয়েছিল এবং ঐ কোম্পানি ৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সকল সমস্যা সমাধানে রাজি হয়েছে। এদিকে এ ধরনের পরিস্থিতির পূনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস ও প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়