শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ খাতে বিকল্প অর্থায়নে বন্ড ইস্যু

তরিকুল ইসলাম সুমন : বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন মিটাতে সরকারের পাশাপাশি বন্ড ইস্যু করছে সরকার। এ জন্য গতকাল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লি. (এপিএসসিএল) এ বন্ড চুক্তি করেছে। চুক্তিকৃত সংস্থাগুলো হলো-বাংলাদেশ ইন্ফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড, অগ্রনী ব্যাংক লি., রুপালী ব্যাংক লি., সোনালী ব্যাংক লি., উত্তরা ব্যাংক লি., সাধারণ বীমা করপোরেশন ও আইসিবি‘র সাথে। এপিএসসিএল প্রাথমিক পর্যায়ে বন্ড ইস্যুর মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব গ্রহণ করা হয়। যার মধ্যে ৫০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ১০০ কোটি টাকা পাবলিক প্লেসমেন্ট এর মাধ্যমে সংগ্রহ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি হলো কাজ করার পুজি । এটা নানাভাবে বৃদ্ধি করা যায়। এই বৃদ্ধির কাজটি বিদ্যুৎ করে। কেপিটাল টু ওয়ার্ক মানুষের হাতে দিয়ে দিলে তারাই নির্ধারণ করবে কোথায় কাজ করলে সাফল্য আসবে। তাই বিদ্যুতের প্রসার চলমান রাখতে হবে।

বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, বন্ডের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে সম্পর্ক গভির হবে এবং অন্যান্য ক্ষেত্রে অর্থায়ন সহজতর হবে। তিনি বলেন, আসন্ন গ্যাস বিতরণ নীতিমালায় গ্যাসের প্রাপ্যতা নিয়ে বিনিয়োগকারিদের আশাব্যাঞ্জক করে তুলবে।

বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন-বিদ্যুৎ খাতে বিকল্প উৎস হতে অর্থায়নের লক্ষ্যে বন্ড ইস্যু করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত দিনে দিনে বড় হচ্ছে। বিদেশেও শেয়ার আপলোড করা যেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতার নিরীখে কাজ করলে এ কাজ সহজ হবে। উন্নয়নের চলমান গতি অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বিদ্যুৎ খাতে বিনিয়োগঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। এতে বিদ্যুৎ উৎপাদন, অর্থায়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড এর চেয়ারম্যান খালেদ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এম সাজ্জাদুর রহমান।

  • সর্বশেষ