শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারে পোস্ট করে শাস্তি তিন ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে অবাক হওয়ারই কথা। টুইটারে পোস্ট করায় খেলোয়াড়দের তো নিষেধাজ্ঞা নেই, তবে কেন শাস্তি পেতে হলো!

চলতি মাসেই হয়ে যাওয়া এমার্জিং এশিয়া কাপ চলাকালীন সময়ে টুইটারে পোস্ট করে নিয়ম ভঙ্গ করেন আরব আমিরাতের তিন ক্রিকেটার রোহান মুস্তাফা, আহমেদ রেজা এবং রামিজ শাহজাদ। যে কারণে শাস্তি পেলেন তারা।

পাকিস্তানের করাচিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল আরব আমিরাত। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভারে ৪ উইকেটে ৮৭ রান তোলে হংকং। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। সেই ম্যাচেই ভেন্যু নিয়ে সমালোচনা করে টুইটারে পোস্ট করেন আরব আমিরাতের এই তিন ক্রিকেটার। পরে সেই পোস্ট মুছে দেন তারা। কিন্তু পোস্ট মুছে দিলেও শাস্তি পেতে হচ্ছে তাদের।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, শাস্তি হিসেবে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে এই তিন ক্রিকেটারকে। ইসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভঙ্গ করে পোস্ট দিয়েছে আমিরাতের তিন ক্রিকেটার রোহান মুস্তাফা, আহমেদ রেজা এবং রামিজ শাহজাদ। যে কারণে প্রত্যেক জনকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাদেরকে। শাস্তির পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়