শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তর্কাতর্কিতে ইশান্ত ও জাদেজা

স্পোর্টস ডেস্ক : পার্থ টেস্টের চতুর্থদিন ইশান্ত শর্মা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন সতীর্থ রবীন্দ্র জাদেজার সঙ্গে। টেস্ট সিরিজ সম্প্রচারের দায়িত্বে যারা রয়েছে, তাদের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে।

কী নিয়ে ইশান্ত এবং জাদেজার তর্ক হচ্ছিল তা স্পষ্ট বোঝা যায়নি। তবে অনেকেরই মতে, ম্যাচের চতুর্থদিন ইশান্ত যখন বল করছিলেন তখনই এই ঘটনাটি ঘটে। ফিল্ডিং পজিশন নিয়ে জাদেজার সঙ্গে কথা কাটাকাটি হয় দীর্ঘদেহী পেসারের। পার্থ টেস্টে জাদেজা প্রথম একাদশে ছিলেন না। পরিবর্তিত হিসেবে নেমেছিলেন।

জাদেজার ফিল্ডিং পজিশন নিয়েই ইশান্ত হয়তো বোলিং করার সময় বিরক্তি প্রকাশ করেন। যা নিয়ে দুই ক্রিকেটারের তর্ক হয়। দু’জনকেই আঙুল তুলে কথা বলতে দেখা গেছে। মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব এসে দুই ক্রিকেটারকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনাটি আবার নজরে পড়ে যায় সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি বলেছেন, ওরা কী নিয়ে কথা বলছে তা বুঝতে পারছি না। তবে দু’জনেই যে বিরক্ত এটা বোঝা গেছে। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। -ক্রিকইনফো

  • সর্বশেষ