শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর পতনের বৃত্তে শেয়ারবাজার ডিএসইতে লেনদেন ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

মাসুদ মিয়া: দেশের শেয়ারবাজার দরপতনের বৃত্তে আটকা পরে গেছে। কোন ভাবেই থামছে না। চলতি মাসের ৬ তাখির শেয়ারবাজারে পতন শুরু হয়। যা টানা ৭ দিন ধরে পতনে রয়েছে শেয়ারবাজার। সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে পাশাপাশি লেনদেনও সূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ৮ মাস ১৯ দিন ১৭৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতে বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৭ কোটি টাকার।
এবিষয়ে ডিএসইর সাবেক প্রসিডেন্ট শাকিল রিজভী বলেন, আর কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীরা অবজারভার রয়েছেন সে জন্য শেয়ারবাজারে লেনদেন কম হচ্ছে। তবে শাকিল রিজভী বলেন নির্বাচনের পর শেয়ারবাজার চাঙ্গা হবে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৫ ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমেছে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০১ ও ১ হাজার ৮৪২ পয়েন্টে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ৬১টি বা ১৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৩১টি বা ৬৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এদিন কোম্পানির ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি এবং গ্রামীণফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে মোট ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়