শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের ইশতেহার বৈপ্লবিক : ফখরুল

সাব্বির আহমেদ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতির ইশতেহার সাম্প্রতিককালের ‘বৈপ্লবিক ইশতেহার’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে তিনি এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘জনগণের যে মৌলিক দাবি-দাওয়াগুলো রয়েছে তা এ ইশতেহারের মাধ্যমে উঠে এসেছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো এর মধ্যে এসেছে। এটি সাম্প্রতিককালের একটি বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের অধিকারগুলো আদায় করবে। যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চাই, মানুষের অধিকারকে হরণ করতে চাই তাদের পরাজিত করবে।’

এ সময় এক প্রশ্নের উত্তরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে যখন সুশাসন থাকে না, নৈরাজ্য থাকে তখন বিদেশেও মান-সম্মান থাকে না। কামাল হোসেনের নেতৃত্বে আমাদের বিজয়ের পরে সর্বক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের শিক্ষিত একটা বেকার থাকার অবকাশ নেই। কর্মসংস্থানের দিকে আমরা দুভাবে নজর দিয়েছি। একটা শিক্ষিত বেকার, আরেকটা কম শিক্ষিত। এতে চিন্তার কোনো কারণ নাই’।

তিনি বলেন, ‘মইনুল হোসেন জেলে। কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এসব বাজে কথা বন্ধ করেন। সুষ্ঠু নির্বাচন হলে দেশের পরিবর্তন অবশ্যম্ভাবী। আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। মানুষ মেরে পৃথিবীর কোনো দেশে জঙ্গিবাদ নিরসন হয়নি, মাদকও নিরসন হয়নি। এ সরকার মাদক নিরসনের কথা বলে বিনা বিচারে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা কোনো চিকিৎসা নয়।’

  • সর্বশেষ