শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবি বিজয় মেলায় খান এন্ড টিম

ইমরান: এবছর বিজয়ের ৪৮ বছর পূর্তিতে ১৫ ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিন ব্যাপি শুরু হয়েছে বিজয় মেলা ২০১৮। মেলা চলবে ১৬ ও ১৭ ডিসেম্বর পর্যন্ত।

মেলায় মুক্তিযুদ্ধো ভিত্তিক বিভিন্ন স্থির চিত্র তুলে ধরা হয়েছে। মুখরুচি খাবার আর দেশিও দৈনন্দিন জিনিসপত্র। ২০ নম্বর মেগা স্টলে রয়েছে যুব উদ্যোক্তা ভিত্তিক সংগঠন খান এন্ড টিম। সফট্ স্কিল ডেভোলপমেন্ট, ক্যারিয়ার ডেভোলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরিতে কাজ করে চলছে খান এন্ড টিম।

খান এন্ড টিম এর ডিরেক্টর মাইদুল ইসলাম খান আমাদের সময় ডটকমকে বলেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ের উপর বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছি। কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠা যায় সে সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের এখানে মেম্বার হতে কোন প্রকার অর্থ দিতে হয় না। এমনকি মাসিক কোনো চাঁদা ও দিতে হয় না।

তিনি আরো বলেন, আমরা বিজয় মেলা উপলক্ষে নতুন মেম্বারদের ফ্রি ‘খান এন্ড টিম’লোগো সম্বলিত টি-শার্ট প্রদান করছি।

উল্লেখ, খান এন্ড টিম গত ১২ অক্টোবর সাভার শেখ হাসিনা অডিটোরিয়ামে ‘যুব উৎসব ২০১৮’ আয়োজন করে। সেখানে দেশব্যাপি ৬০০ তরুণ উদ্যেক্তা অংশ গ্রহণ করে। এবং বিভিন্ন সফল উদ্যোক্তা উপস্থিত থেকে উদ্যোক্তা হওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেন। এবং সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়