শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলফোর্ট চমকে সেমিতে আবাহনী

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। বৃহস্পতিবার বেলফোর্টের একমাত্র গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মারিও লিমসের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী। টানটান উত্তেজনায় ভরা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য স্কোরলাইনেই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে এসেও আক্রমণ করতে থাকে সমানভাবে। কিন্তু কাক্সিক্ষত ফলাফল দেখা পায়নি কেউই।

ম্যাচের ৮১ মিনিটে জালের দেখা পান আবাহনীর বেলফোর্ট। মাঝ মাঠ থেকে পাস দেওয়া বল সাইফের ডি-বক্সে জটলা পাকায়। সেখান থেকেই সাইফের জালে বল পাঠিয়ে উৎসবে মেতে ওঠেন বেলফোর্ট।

আসরের শেষ কোয়ার্টার ফাইনালে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস ক্লাব। শুক্রবার বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়