শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় টাইগারদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুধবার আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় পায় বাংলাদেশ। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে টাইগাররা।
সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ