শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম পুলিশ সদর দফতরের আদেশে ছয় কর্মকর্তার বদলি

আহমেদ ইসমাম: চট্টগ্রাম পুলিশ সদর দফতরের এক আদেশে জেলা পুলিশের ছয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলা পুলিশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানে (এপিবিএন) বদলি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশের কপি জেলা পুলিশ সুপারের কাছে পৌঁছেছে।

বদলির আদেশ পাওয়া ছয়জন হলেন-হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, চন্দনাইশ থানার ওসি মো. মামুন মিয়া, বাঁশখালী থানার ওসি মো. সালাউদ্দিন হীরা, ভুজপুর থানার ওসি মো. বায়েছ আলম ও বোয়ালখালী থানা থেকে সদ্য পুলিশ লাইনে বদলি হওয়া ওসি হিমাংশু কুমার দাশ। এ ছাড়া জেলার সীতাকু-, মিরসরাই, জোরারগঞ্জ ও বোয়ালখালী থানায় ওসি পদে রদবদল হয়েছে। পুলিশ সুপার নুরেআলম মিনার আদেশে এ রদবদল হয়। এতে সীতাকু- থানার ওসি ইফতেখার হাসানকে জোরারগঞ্জ থানায়, জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরকে মিরসরাই থানায়, মিরসরাই থানার ওসি সাইরুল ইসলামকে বোয়ালখালী থানায় বদলি এবং জেলা পুলিশে সদ্য বদলি হয়ে আসা দেলোয়ার হোসেনকে সীতাকু- থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদর দফতরের আদেশে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ ও চন্দনাইশ থানার ওসি মো. মামুন মিয়াকে পিবিআই এবং বাঁশখালী থানার ওসি মো. সালাউদ্দিন হীরা, ভূজপুর থানার ওসি মো. বায়েছ আলম ও বোয়ালখালী থানা থেকে সদ্য পুলিশ লাইনে বদলি হওয়া ওসি হিমাংশু কুমার দাশকে এপিবিএনে বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার নুরেআলম মিনা। তিনি বলেন, পুলিশ সদর দফতরের এক আদেশে হাটহাজারী, ফটিকছড়ি, চন্দনাইশ, বাঁশখালী, ভূজপুর ও বোয়ালখালী থানার ওসিকে পিবিআই ও এপিবিএনে বদলি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়