শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কেলের ঘুষিতে আইনজীবী সহকারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার শহরের আদালতপাড়ায় এক মক্কেলের ঘুষিতে কামাল হোসাইন (৫৭) নামের এক আইনজীবী সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে কক্সবাজার আইনজীবী ভবনের সামনের এ ঘটনা ঘটে।

মৃত কামাল হোসাইন (৬০) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পশ্চিম ডিগপাড়ার মৃত মো. নাছিমের ছেলে।

কামালের ছেলে রশিদ আহমদ বলেন, একটি মামলার কাগজ নিয়ে সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মোক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও আমার বাবা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে খলিল মাস্টার ও তার সাথে থাকা লোকজন আমার বাবাকে ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তার সহকর্মীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তুহিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন সমবয়সী মানুষ হাঙ্গামায় জড়িয়ে অঘটন ঘটান। ঘটনার পরপরই মক্কেল খলিল মাস্টার ও অন্যরা গা ঢাকা দেন।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়