শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার এমপি মনোরঞ্জন শীলকে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট: অনিয়ম ও দুর্নীতি করা এবং জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করার অভিযোগ এনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বীরগঞ্জ-কাহারোল আওয়ামী লীগ ঐক্য পরিষদ।

বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলা সদরের বিজয় সরণিতে প্রতিবাদ সভা করে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ মনোরঞ্জন শীল গোপালকে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বীরগঞ্জ-কাহারোল আওয়ামী লীগ ঐক্য পরিষদের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক সাংসদ আব্দুল মালেক সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হোসাইন বিপুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে বিশাল একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ১১টি ইউনিয়ন থেকে প্রায় ১১ হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়।

এর আগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তাঁর নিজ দল আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা। এনটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়