শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমান মওদুদ আর্ট গ্যালারির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

রাজু আনোয়ার: ব্যারিস্টার মওদুদ আহমদের অকাল প্রয়াত ছেলের নামে প্রতিষ্ঠিত আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । বুধবার (৫ আগস্ট) রাজধানীর কমলাপুরের পল্লী কবি জসীম উদ্দিনের স্মৃতিবিজড়িত বাড়ি আসমানী ভবনের ২য় তলায় তিনি আমান মওদুদ নামের এ আর্ট গ্যালারির উদ্বোধন করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমান মওদুদের জীবনটা ছিল সৃজনশীলতায় পরিপূর্ণ। ও গাছ, ফুল, প্রকৃতি ভালবাসতো । আমাদের চাইতে অন্যরকম ভাবে সব কিছু দেখতো সে। কিন্তু দুর্ভাগ্য ভুল চিকিৎসায় তাকে হারাতে হয়েছে আমাদের । তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এটি একটি ভালো উদ্যোগ। আশপাশের ছেলে-মেয়েরা এখানে এসে আর্ট শিখতে পারবে।

তিনি বলেন, এ বাড়িতে আসলে আমার মধ্যে এখনও এক অন্য রকম ভালোবাসা কাজ করে। স্বাধীনতার আগে যখন প্রথম ঢাকায় আসি তখন কবির ছেলে ফিরোজ আনোয়ার সাথে আমার ঘনিষ্ঠতা হয়। সেই থেকে এ বাড়িতে আমার জীবনের অনেক সময় কেটেছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, আমানের জগৎটা ছিল ভিন্ন। ওর সাথে আমার অনেক গল্প হতো। সেখানে সে ছবির কথা, আর্ট গ্যালারি নিয়ে তার ভাবনার কথা বলতো।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমান সব সময়ই বলতো আমি একটা আর্ট গ্যালারি করবো। ওখানে কপি কর্নারও থাকবে। আমি তার আশা পূরণ করতে পারিনি। ওর মা (হাসনা জসীম উদ্দিন মওদুদ) এ উদ্যোগটি নিয়েছে। আমরা চলে যাওয়ার পরও যেন প্রতিষ্ঠানটি থাকে সে ব্যবস্থা আমরা করে যাব।

হাসনা জসীম উদ্দিন মওদুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে পল্লী কবি জসীম উদ্দিনের লেখা ৪টি গান গেয়ে শোনান লোক সঙ্গীত পরিষদের শিল্পীরা। এছাড়াও গান পরিবেশন করেন ফরিদা পারভিন। এসময় জসীমউদ্দিনের ‘নিমন্ত্রণ’ কবিতা আবৃত্তি করে শোনান শিল্পী ভাস্কর বন্দোপাধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়