শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা

শরীফা খাতুন শিউলী, খুলনাঃ খুলনায় ফারহান সুমন (৩০) নামের এক মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রূপসা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন মহানগরীর টুটপাড়ার বাসিন্দা।

ঘটনার সময় মো. আলামীন (১৮) নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাস্থলে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরের বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, রূপসা ট্রাফিক মোড়ে সুমন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। সে দুইটি খুনের মামলার আসামী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এসময় একজন পথচারী আহত হয়েছেন। হামলাকারীদের আটকের জন্য পুলিশ তাৎক্ষনিক অভিযান শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়