শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে গাড়ি চাপায় মা-মেয়ে নিহত

ফেনী প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফাজিলপুর আলীনগরে সড়ক পার হতে গিয়ে প্রাইভেট কারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন ফেনী সদরের ফাজিলপুরের শিবপুর গ্রামের নুর নবীর স্ত্রী রাহেলা আক্তার (৪৮) ও মেয়ে মমতাজ বেগম (২৫)।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করলেও ঘাতক চালক পলাতক রয়েছে।

নিহতদের মধ্যে রাহেলা আক্তার ঘটনাস্থলে নিহত হন। অপরজন মমতাজ বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উভয় লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল আলম সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়