শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৬শ’ ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।

জানা যায়, বুধবার বিকেল পাঁচ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৬শ' পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটককৃত নারী হচ্ছে, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১০৫৮নং সেডের বাসিন্দা ও সাবেদ আলমের স্ত্রী লায়লা বেগম (৪৯)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়