শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় ৭ ডাকাত আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

অহিদ উদ্দিন মুকুল, নোয়াখালীঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৬টি বন্দুক, ১০টি কার্টুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়।

বুধবার ভোরে ব্রিজবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- উপজেলার চরখিল এলাকারা আব্দুল মোতালেবের ছেলে নেছার (২৬), সাহাব উদ্দিন (৪০), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলা উদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), ওজি উল্যার ছেলে দোলোয়ার হোসেন (৪২)ও তহসিল আহমদের ছেলে মাহমুদুল হক (৫৮)।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. মাহবুবুল আলম শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তি ভোরে ব্রিজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি’সহ ৭ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়