শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরোধে স্ত্রীকে হত্যায় আটক ৩, স্বামী পলাতক

সুশান্ত সাহা : রাজধানীর শাহআলীর ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে শাহিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শাহ আলী থানার এসআই মনিরুজ্জামান জানান, মৃত শাহিনার স্বামী নিরব ও তিন সন্তানকে নিয়ে শাহ আলীর ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি টিনসেড বাসায় ভাড়া থাকতো। স্বামী নিরব কবুতরের ব্যবসা করে।

তিনি আরও জানান, নিহতের সন্তানরা জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে নিরব স্ত্রী শাহিনাকে মারধর করে এবং গলায় তার দিয়ে পেঁচিয়ে ধরে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহিনা।

বুধবার সকালে খবর পেয়ে শাহিনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিরব পলাতাক রয়েছে। নিরবের মা-বাবা ও বোন জামাইকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়