শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গছে কৃষির সঙ্গে গানের মেলবন্ধন

মতিনুজ্জামান মিটু : ‘ও ধান ভানরে ঢেকিতে পাড় দিয়া, আমি নাচি তুমি নাচ হেলিয়া দুলিয়া’ এ ধরনের অসংখ্য গান আজ আর শোনা যায়না। ভাঙ্গছে কৃষির সঙ্গে গানের মেলবন্ধন। নতুন করে রচিতও হচ্ছেনা আধুনিক কৃষির সঙ্গে সম্পর্কিত কোনো গান, কবিতা ও নাটক। এ নিয়ে বলতে গেলে কারো কোনো ভাবনাও নেই। এ বিষয়ে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. মো. নুরুল ইসলাম বলেন, কৃষি গান, কবিতা ও নাটক নিয়ে কোনো গবেষণা বা কর্মকান্ড আছে কিনা তা আমার জানা নেই। তবে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষণার বচন প্রকাশ করা হয়েছে। সাউন্ড স্টুডিও অফিসার মো. শাহনেওয়াজ বলেন, কৃষি ভিত্তিক সঙ্গীত ও গান কৃষক-কৃষাণিকে অনুপ্রেরণা যোগায়। কষ্টার্জিত ফসল চাষের ক্লান্তি দূর করার কাজেও কৃষি গান, কবিতা ও নাটক অনন্য ভূমিকা রাখতো। কৃষি বিষয়ক গান ও নাচে মুখরিত হতো গ্রাম বাংলার বাড়ির আঙ্গিনা। চিরায়ত বাংলার সঙ্গিতময় এই কৃষি হারিয়ে গেলে কোথায় এবং কি কারণে?

সাধের লাউ বানাইলো মরে বৈরাগীর মতো অজস্র গান ছিল আগে, ঝিঙ্গে ফুল এবং কুমড়ো ফুল নিয়েও ছিল কবিতা। মাঠে কাজের সময় এবং ফসল উঠার সময় উৎসবে এসব গান ছিল আমাদের ভাললাগার অন্যতম উপাদান। ফল ও ফসলকে বাদ দিয়ে দেশের খুব কম দেশত্ববোধক গান রচিত হয়েছে। সময়ের আবর্তে বা পরিবর্তনে হারিয়ে গেছে গানের সঙ্গে কৃষির মেলবন্ধন। সেসব হাজারো গান আজ আর খুঁজেও পাওয়া যায়না। অথচ কৃষির বিকাশে গান, কবিতা, নাটক ও গল্পের নিবিড় সম্পর্ক রয়েছে।

কৃষিবিদরা জানান, আধুনিক কৃষির দরকারে অন্যান্য উপকরণের মতো কৃষির গানকেও নির্বাসানে পাঠানো হয়েছে। যদিও ফল মেলা, সবজি এবং কৃষি মেলায় কখনো কখনো জোড়াতালি দিয়ে দু’ একটি গান গাওয়া হয় তবে তা কৃষক কৃষানির কান পর্যন্ত পৌছায় না। পৃষ্টপোষকতা না থাকায় কৃষিতে জায়গা পাচ্ছেনা কৃষি ভিত্তিক সঙ্গিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়