শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুর জোয়ারিয়ানালায় আলীরাজ পরিবহন উল্টে ১০ যাত্রী আহত

কামাল শিশির, রামু কক্সবাজারঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রামুর জোয়ারিয়ানালা এলাকায় আলীরাজ পরিবহন উল্টে ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের রামুর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি।

৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে জোয়ারিয়ানালা পেটারিয়ার মোর সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার মুখি আলিরাজ পরিবহনটি দ্রুতগতিতে চলা অবস্থায় পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে গাড়িটি উল্টে যায়।তবে আহত নুরুল আজিম (৪৮) পোকখালী ও শাহ আলম (৪৯) ইসলামবাদ পাহাশিয়াখালী এলাকার বলে জানা গেছে।স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাঁসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে।অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েজনকে চট্রগ্রামে মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানান আহত নুরুল আজিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়