শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমটিএনকে কর ফাঁকির ২০০ কোটি ডলার পরিশোধে নাইজেরিয় সরকারের নির্দেশ

নূর মাজিদ : মোবাইল ফোন অপারেটর কোম্পানি এমটিএন’কে ২০০ কোটি ডলারের কর পরিশোধের আদেশ দিয়েছে নাইজেরিয়ার সরকার। দেশটির সরকারি সূত্র জানায়, বিগত এক দশকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছে কোম্পানিটি। তাই এমটিএন নাইজেরিয়াকে অচিরেই ২০০ কোটি ডলার পরিশোধে চাপ প্রয়োগ করছে সরকার। নাইজেরিয়া আন্তর্জাতিক মোবাইল ফোন অপারেটর কোম্পানি এমটিএনের সর্ববৃহৎ বাজার। কোম্পানিটি এক বিবৃতিতে কর ফাঁকির অভিযোগ স্বীকার করেছে। তারা জানায়, এই প্রসঙ্গে তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের দাবী ২০০ কোটি ডলার নয়, বরং সরকারের প্রাপ্য অর্থের পরিমাণ ৭০ কোটি ডলার । তারা আরো দাবী করে, অতীতে তারা দেশটির সরকারকে এই পরিমাণ অর্থ পরিশোধও করেছে।

তবে, এমটিএনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ এটাই প্রথম নয় নাইজেরিয়ায়। ইতোপূর্বে, ২০১৬ সালে আনরেজিস্টার্ড সিম কার্ড বিক্রি ও সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় নাইজেরিয়ার সরকারকে ১৭০ কোটি ডলার জরিমানা দিয়েছে এমটিএন।

গত সপ্তাহে, নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এমটিএন’কে ৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবার আহ্বান জানায়। কেন্দ্রীয় ব্যাংকের দাবী, এই পরিমাণ অর্থ অবৈধভাবে দেশের বাহিরে পাচার করেছে এমটিএন। কোম্পানিটি আফ্রিকার সর্ববৃহৎ মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর। নাইজেরিয়ার অ্যাটর্নি জেনারেলের অধীনে পরিচালিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, যন্ত্রপাতি আমদানি এবং অপ্রদর্শিত আয়ের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে পাচার করেছে কোম্পানিটি। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়