শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে গ্যাসের দাম ৪৬ শতাংশ বাড়লো

ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মঙ্গলবার প্রাকৃতিক গ্যাসের দাম গড়পড়তা ৪৬ শতাংশ বাড়ানোতে সম্মতি দিয়েছেন। গত জুন মাসে গ্যাসের এই নতুন দাম নির্ধারণ করেছে অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওজিআরএ)। একইসঙ্গে তিনি যাতে বার্ষিক ৫০ বিলিয়ন রুপির গ্যাস যাতে চুরি না হয় তা ঠেকাতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
গ্যাস সেক্টর নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী পেট্রোলিয়াম বিভাগকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে এবং বকেয়া ইস্যুগুলোকে নিষ্পত্তি করে ফেলতে বলেছেন। এ সময় গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতাও প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করা হয়।

পেট্রোলিয়াম বিভাগের অতিরিক্ত সচিব মিয়া আসাদ হায়াউদ্দিন বিস্তারিতভাবে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের চাহিদা ও সরবরাহ ক্ষেত্রে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত ৫ বছরে গ্যাস বিক্রির দাম, ব্যবহারকারীদের কাছ থেকে বকেয়া উদ্ধার করতে না পারা এবং বিগত সরকারের সময়ে তদন্তের ব্যবস্থা না করার বিষয়েও আলোচনা করা হয়েছে। বৈঠকে পেট্রোলিয়ামমন্ত্রী গোলাম সারওয়ার খানও উপস্থিত ছিলেন।

পেট্রোলিয়াম বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটির (ইসিসি) কাছে উপস্থাপন করা হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী আসাদ উমর আশা প্রকাশ করে বলেছিলেন, সিদ্ধান্ত নেয়ার জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে।
এবার প্রধানমন্ত্রীর অনুমোদনের সারসংক্ষেপ ইসিসিতে উপস্থাপন করা হবে অনুমোদনের জন্য এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলেই ভোক্তা সাধারণের জন্য চূড়ান্ত নোটিশ জারি করা হবে। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়