শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়েল এস্টেট বাজারের ধ্বস ইউরোপে পরবর্তী মন্দার কারণ হবে: ইউরোপিয় ব্যাংক

নূর মাজিদ : ইউরোপের পরবর্তী অর্থনৈতিক সঙ্কটের শুরুটাই হতে পারে রিয়েল এস্টেট বা আবাসন খাতে। আশঙ্কা ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি’র। লাটভিয়ার একটি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ব্যাংকটির প্রধান পরামর্শক ড্যানিয়েল নোয়ি। তবে, তার দাবী বর্তমানে ইউরোপের ব্যাংকগুলি এই ধরণের সঙ্কট মোকাবেলায় আগের চাইতে অধিক প্রস্তুতি নিয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে সুদের হার রেকর্ড পরিমাণ কম ইউরোপে, তবুও মহাদেশটির বিভিন্ন বাণিজ্যিক ও পর্যটন নগরীতে আবাসন খাতে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে, কম সুদের হার আবাসন খাতে অধিক বিনিয়োগ আনছে। ফলে, অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় পরিমাণ আবাসন খাতের সম্প্রসারণ ঘটতে পারে। যার দরুন ব্যাংক এবং অন্যান্য বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী অনাদায়ী দেনায় জড়িত হয়ে পড়বে। এমন পরিস্থিতি ইউরোপে একটি মন্দা পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম বলেই তিনি মনে করেন।

ড্যানিয়েল আরো বলেন, আমরা সকলেই জানি এই সঙ্কট খুব নিকটে। তবে আমরা জানিনা ঠিক কবে নাগাদ এই সঙ্কটের সম্মুখীন হবে ইউরোপ। ইউরোপের ব্যাংকগুলো এখন মূলধন ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে অনেক সচেতন বলেও আশ্বাস দেন তিনি। তবে ব্যাংকগুলির মূলধনের সুরক্ষায় বীমা খাতের কোম্পানিগুলোকে শক্তিশালী করবার পরামর্শ দিয়েছেন তিনি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়