শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হাজার কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ভারতের

নূর মাজিদ : ২০২২ সাল নাগাদ ৬ হাজার কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার। তবে ২০২২-২৩ সাল নাগাদ ভারতীয় কৃষি মন্ত্রণালয় ১০ হাজার কোটি ডলারের কৃষিপণ্য রপ্তানির কথা ভাবছে। এই প্রসঙ্গে সম্প্রতি ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং এক টুইট বার্তায় বলেন, আমাদের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা বর্তমান সময়ের চাইতে তিনগুণ বৃদ্ধি করা উচিৎ। এমন লক্ষ্যমাত্রা অর্জিত হলে কৃষকদের আয় দ্বিগুণ হবে। তবে, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী ২০২২-২৩ অর্থবছর নাগাদ কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৬ হাজার কোটি ডলারেই রেখেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের খসড়া বাণিজ্য নীতিতে এই লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়।

এদিকে চলতি অর্থবছরে ভারতের অন্যান্য কৃষিপণ্যের রপ্তানির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাতে বলা হয়, ২০১৮ সালে এপ্রিল-জুলাই প্রান্তিকে ১ লাখ ২৪ হাজার ৪৬৫ টন ডাল রপ্তানি করেছে ভারত। যা আগের বছরের তুলনায় ১১২.৫ শতাংশ বেশী। ২০১৭ সালে ৫৮,৫৭৫ টন ডাল রপ্তানি করেছিল ভারত। বিগত বছরে ভারতের ডাল রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ব্যহত হয়েছে। ঐ বছরের নভেম্বর মাস নাগাদ ডাল রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞা ছিল। ২০১৭ সালে ভারত মোট ১ লাখ ৮০ হাজার ১৯৪ টন ডাল উৎপাদন করে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৮৩ লাখ ডলার বা ১ হাজার ৪৭৩ কোটি রুপি। কমোডিটি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়