শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবিবিএস চিকিৎসকসহ আটক ৪, ইয়াবা উদ্ধার

সুজন কৈরী: রাজধানীর শাহজাদপুর ও বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ একজন ডাক্তারসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটককৃতরা হলেন- ডা. রাকিব, আয়েশা, সুলেমান ও শাহিন। বুধবার বিকালের দিকে তাদের আটক করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক (উত্তর) খুরশিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শাহজাহাদপুরে অভিযান চালিয়ে সুলেমান ও আয়েশাকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেয়া ত‌থ্যে ক্রেতা সে‌জে ফোনে যোগাযোগ করা হলে শাহিন ৪৭ পিস ইয়াবা নিয়ে শাহজাহাদপুরে আসে। পরে তাকেও আটক করা হয়। এর পর তার দেয়া ত‌থ্যে মধ্য বাড্ডার গুদারাঘাটের ২ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ডা. রাকিবকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুরশিদ আলম আরো বলেন, জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছেন, তিনি একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। এরপর মেরিস্টোপস ও রাজধানীর একটি এলাকায় অবস্থিত হোপ অব লাইফ নামক একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসক হিসেবে কাজ করেন। কিন্তু বর্তমানে বেকার। এ কারণে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়