শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরিশোধিত জ্বালানী ৭০ থেকে ৮০ ডলারে রাখতে চায় সৌদি আরব

 

আসিফুজ্জামান পৃথিল: বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানী তেলের উৎপাদক সৌদিআরব জ্বালানী তেলের দর ৭০ থেকে ৮০ ডলারের মধ্যে রাখতে চায়। তারা যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী।

২০১৬ সালে সৌদি আরামকোকে পাবলিক লিমিটেডে রূপান্তরের ঘোষণার পর থেকে সৌদি আরব আইপিওতে নিজেদের রাষ্ট্রীয় তেল কোম্পানির সম্পদমূল্য বাড়াতে তেলের দরবৃদ্ধির চেষ্টা করছে। এবছর এই আইপিও হবার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিওটি হলে তা হতো বিশ্বের বৃহত্তম আইপিও।

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে তেলের দর নিয়ন্ত্রনের আহ্বান জানান। মার্কিন কংগ্রেস নির্বঅচনকে সামনে রেখে এই আহ্বান জানান তিনি। এরপর থেকেই তেলের দরে স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করছে সৌদি আরব। আইপিওটি অনিশ্চিত হয়ে পড়লেও তেলের নিয়ন্ত্রণ বজায় রাখতে তেলের দর বাড়তিই রাখতে চায় রাজতন্ত্রটি। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়